ডায়িং মিলে কাজ করার সময় পড়ে গিয়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৩, ১৮:১৯আপডেট : ১৬ মার্চ ২০২৩, ২০:১৫

রাজধানীর কদমতলী থানার ভাঙ্গাপ্রেস এলাকায় জেদ্দা ডায়িং মিলে কাজ করা সময় পড়ে গিয়ে রোলারের আঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম কামাল হোসেন (৪০)। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁরির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার উত্তর মাজদাইল গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে কামাল। শ্যামপুর লাল মসজিদ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

কামালের স্ত্রী শাহানা বেগম জানান, তার স্বামী ওই মিলের শ্রমিক ছিলেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মালামাল (কাপড়ের গাঁট) বহন করার সময় পা পিছলে পড়ে গিয়ে মাথায় রোলারের আঘাত পান। পরে সেখান থেকে বেলা ১১টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’

 

 

 

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি