দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে অভিযানে ডিএমপি

বাংলাব ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৩, ১৩:৫৭আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৪:০৩

রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ঢাকা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে রাজধানীতে বিভিন্ন স্থানে বাজার মনিটরিংয়ে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংস্থাটি জানিয়েছে, এককভাবে বাজার মনিটরিং এখনও শুরু করেনি তারা। বর্তমানে সমন্বয় করে কাজ করছে।

শনিবার (২৫ মার্চ) সকাল থেকে রাজধানীর নিউ মার্কেট, কাওরান বাজার, পুরান ঢাকার বিভিন্ন স্থানে বাজার মনিটরিং পরিচালিত হচ্ছে।

ডিএমপি সূত্র বলছে, রমজানের প্রথম দিনেই ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে ডিএমপি আলাদাভাবে বাজার মনিটরিং করার কথা ছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ পেতে দেরি হচ্ছে বলে এককভাবে এখনও বাজার মনিটরিংয়ে যাওয়া সম্ভব হয়নি তাদের। 

নিউ মার্কেটে ভোক্তা অধিদফতরের অভিযান। ছবি নাসিরুল ইসলাম

এ বিষয়ে জানতে চাইলে শনিবার দুপুরে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রমজানের শুরুতে শুক্রবার-শনিবার ছুটির দিন পড়ে গেছে। ম্যাজিস্ট্রেট নিয়োগ পত্র হাতে আসতে বিলম্বিত হচ্ছে। আশা করি, আগামী সোমবারের মধ্যে এ সমস্যার সমধান হয়ে যাবে। ইতোমধ্যে ঢাকা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে রাজধানীতে ডিএমপির পুলিশ সদস্যরা বাজার মনিটরিংয়ের কাজ শুরু করেছে।’

এর আগে রমজান মাসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী বাজারে কৃত্রিম সংকট রোধ, পণ্য মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন কৌশল প্রণয়ন হাতে নিয়েছে ডিএমপি। পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে র‍্যাব, ভোক্তা অধিকার অধিদফতর। পাশাপাশি বাড়ানো হবে গোয়েন্দা নজরদারিও। ভ্রাম্যমাণ আদালত নিয়ে মাঠে নামতে ডিএমপির পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সেখানে সংস্থটির অনুকূলে ম্যাজিস্ট্রেট নিয়োগের পরামর্শ দিয়ে চিঠিও পাঠানো হয়েছে।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে