রাজধানীতে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৩, ১৪:১০আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৪:১০

রাজধানীর উত্তরা আজিমপুর রেলগেটে ট্রেনের ধাক্কায় আহমেদ সানি হানিফ (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা এ তথ্য জানান।

ময়মনসিংহের পাগলা থানার বিড়ই গ্রামের আবুল বাশারের ছেলে আহমেদ সানি হানিফ। বর্তমানে আজিমপুর পূর্ব মোল্লার টেকে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

এএসআই সানু মং মারমা বলেন, ‘রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় শরীরে বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই শিক্ষার্থী। খবর পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

মৃতের বাবা আবুল বাশার জানান, তার একমাত্র সন্তান আহমেদ সানি হানিফ। সে নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির শিক্ষার্থী ছিল। রবিবার সকালে ফজরের নামাজ শেষে আজিমপুর রেললাইন ধরে হাঁটার সময় সে এই দুর্ঘটনার শিকার হয়।

/এআইবি/এএইচ/আরকে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি