চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৩, ২০:২৭আপডেট : ২৬ মার্চ ২০২৩, ২০:২৭

রাজধানীর শেরেবাংলা নগরে শিশু হাসপাতালের সামনে চোর সন্দেহে মামুন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৬ মার্চ) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল মামুন।

তিনি জানান, বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসআই আল মামুন আরও জানান, আমরা খবর পেয়ে শিশু হাসপাতালের সামনে থেকে মামুনের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, নিহত মামুন মিরপুর পল্লবী এলাকায় বসবাস করতেন। তার পিতার নাম মৃত ফজলুল হক। তিনি  পেশায় একজন চা বিক্রেতা। রবিবার সকালের দিকে তিনি তার মা ও স্ত্রীর সঙ্গে একটি মাদক নিরাময় কেন্দ্রে  চিকিৎসা নিতে এসেছিলেন। এরপর শেরেবাংলা নগর থানার শিশু হাসপাতালের সামনে ঘোরাফেরা করার সময় অজ্ঞাত ব্যক্তিরা তাকে চোর সন্দেহে মারপিট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই আল মামুন বলেন, ‘আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতকদের গ্রেফতারের চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওই যুবক মিরপুর এলাকায় চা বিক্রি করতেন বলে জানতে পেরেছি।’

ডিএমপি শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহজাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ  ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।  নিহতের ভাই মাসুদ রানা থানায় আসতেছেন, আমরা কথাবার্তা বলেছি।’

/এএইচ/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের