ঢামেকে সিসি ক্যামেরা লাগানোর পর যন্ত্রাংশ চুরির অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৩, ১৮:২৮আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৮:৩৩

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে মেডিক্যাল যন্ত্রাংশ চুরির অভিযোগে জাকির হোসেন (৩২) নামে এক প্রকৌশলীকে আটক করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) দুপুরে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ফিজিক্যাল মেডিসিন বিভাগের সামনে থেকে চিকিৎসকরা তাকে আটক করে কর্তব্যরত আনসার সদস্যের কাছে হস্তান্তর করেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এ তথ্য জানান।  

ওই প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, গত ১৫ থেকে  ১৬ দিন আগে ফিজিক্যাল মেডিসিন বিভাগের আল্ট্রাসাউন্ড (থেরাপি) মেশিনের একটি যন্ত্রাংশ চুরি হয়। তা সিসি ক্যামেরায় ধরা পড়ে। সোমবার দুপুরে ওই বিভাগে ঘোরাফেরা করতে দেখে চিকিৎসকরা প্রকৌশলী জাকিরকে আটক করেন।

সিসিটিভির ছবির সঙ্গে তার চেহারার মিল রয়েছে বলে জানিয়েছেন আনসারের প্লাটুন কমান্ডার আব্দুর রউফ।

ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘ওই যুবক এর আগে ঢামেক হাসপাতালে সিসিটিভি লাগানোর কাজ করেছে। চুরি যাওয়া যন্ত্রাংশ সম্পর্কে সে সবই জানে। এসব মেশিন মেরামতের কাজও করে সে। যে যন্ত্রাংশটি চুরি হয়েছিল, তার আনুমানিক মূল্য ৬০ থেকে ৬৫ হাজার টাকা।  

তিনি বলেন, ‘ওই যন্ত্রাংশটি উদ্ধার করে, মেশিনটি মেরামত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।’

/এআইবি/এএইচ/আরকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী