এমন সংবাদ ও ছবি প্রকাশ তথ্য-ষড়যন্ত্র: বিপ্লব বড়ুয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৩, ১৮:৫৬আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৯:৩৩

দৈনিক প্রথম আলোতে গত ২৬ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়ে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, দেশের গণমাধ্যমকে মনিটরিংয়ের কোনও সংস্থা থাকলে, একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হলে দেখা যেতো পত্রিকাটি প্রতিদিন, প্রতি বছর নির্লজ্জভাবে কীভাবে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা এবং রাজনৈতিক মিসগাইডেড সংবাদ পরিবেশন করছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ধানমন্ডির রাসেল স্কয়ারে ‘মহান স্বাধীনতাকে কটাক্ষ করে দৈনিক প্রথম আলোর মিথ্যাচার এবং ষড়যন্ত্রর প্রতিবাদে’ যুব মহিলা লীগের এক বিক্ষোভে এসব কথা বলেন তিনি।

একটি বানোয়াট সংবাদ শিরোনাম দেওয়া নিছক অপরাধ বা ভুল হতে পারে না মন্তব্য করে বিপ্লব বড়ুয়া বলেন, এ ধরনের ভুল এই কাগজটি প্রথম করেছে তা কিন্তু নয়। স্বাধীনতা দিবসে তাদের এমন সংবাদ ও ছবি প্রকাশ দুরভিসন্ধিমূলক ও তথ্য ষড়যন্ত্র।

তিনি বলেন, স্বাধীনতার দিন কী বলতে চেয়েছে তারা? মাংস খাওয়ার স্বাধীনতা! গণমাধ্যমে ছাপা হয়েছে যে ধরনের উক্তি, তা ওই শিশুর বলার সক্ষমতা আছে কিনা? এটি কেউ তার মুখ দিয়ে বলিয়েছে কিনা জাতির সামনে একটি প্রশ্ন আকারে দেখা দিয়েছে।

জাতীয় নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিপ্লব বড়ুয়া বলেন, কোনও কোনও মহল নির্বাচন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ভন্ডুল করে দেশে একটি অনির্বাচিত, অসাংবিধানিক সরকার নিয়ে আসতে চায়। এমন একটি পরিবেশ সৃষ্টি করতে চায়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এ আরাফাত, যুব মহিলা লীগের সভাপতি ডেইজী সারোয়ার, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি প্রমুখ।

/এমআরএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?