চাকরি খুঁজতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৩, ০১:২৬আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০১:২৬

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় সবুর খান (৫৫) নামের এক ব্যক্তি আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। রবিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) সাগর শাহরিয়ার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এসআই জানান, গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলচালক সবুর খানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসা ধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মারা যান।

স্বজনদের বরাত দিয়ে এসআই জানান, রবিবার সকালে একটি সিকিউরিটি গার্ডের চাকরির বিষয়ে কথা বলতে নাবিস্কো এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন সবুর খান।

নিহত ব্যক্তি স্ত্রী মোসম্মৎ তাসলিমা খানম বলেন, তিনি একটি প্রাইভেট কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। বেশ কয়েক মাস ধরে বেকার ছিলেন তিনি। সকালে সিকিউরিটি গার্ডের চাকরির বিষয়ে কথা বলতে বাসা থেকে বের হয়েছিলেন তিনি।

সবুর খান বরিশাল জেলার নতুন এয়ারপোর্ট থানার মসুরিয়া গ্রামের মৃত মজিদ খানের ছেলে। তিনি মগবাজার নয়াটোলা চেয়ারম্যান গলি একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন।

তার এক ছেলে রয়েছেন। তিনি ধানমন্ডিতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন।

/এআইবি/কেএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের