প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নারী গার্মেন্টস কর্মীকে ছুরিকাঘাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৩, ০২:৪৫আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০২:৪৫

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজধানীর উত্তর বাড্ডায় কামরুন্নাহার মিশু (২০) নামে এক গার্মেন্টস কর্মীকে ছুরিকাঘাতে আহত করেছে একই অফিসের জাহিদ (৩০) নামের যুবক।

সোমবার বিকাল ৪টায় বাড্ডার সাতারকুর এলাকায় এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় মিশুকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে সেখান থেকে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা আহত মিশুর খালাতো বোন জান্নাতুল ফেরদৌস জানান, মিশু উক্ত অফিসে টাইমকিপার হিসেবে কর্মরত। আর জাহিদ ফিনিশিং ইনচার্জ। জাহিদ বেশ কিছু দিন ধরে মিশুকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এদিন বিকালে কথা বলার একপর্যায়ে মিশুর বুকের নিচে পাজরে ও গলায় ছুরিকাঘাতে আহত করে। এ সময় মিশু দৌড়ে রুমে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত মিশু চিকিৎসাধীন রয়েছেন।

আহত মিশু পটুয়াখালীর আমতলী উপজেলার মতিউর রহমান গাজীর মেয়ে। তার বাসা উত্তর বাড্ডার সাতারকুল এলাকায়।

/এআইবি/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের