ঈদে ফিটনেসবিহীন গাড়ি যেন সড়কে না নামতে পারে: ইলিয়াস কাঞ্চন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৩, ১৯:০৫আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৯:৪৮

প্রতি বছরই ঈদুল ফিতরের সময় সড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা এবং তাতে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে। এসব দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনার জন্য যেসব কারণকে দায়ী করা হয়, তার মধ্যে সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল অন্যতম। সড়ক পথে আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এক মতবিনিময় সভায় বিষয়টিকে সামনে এনেছেন ‘নিরাপদ সড়ক চাই’র (নিসচা) চেয়ারম্যান ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

রবিবার (৯ এপ্রিল) রাজধানীর বনানীর বিআরটিএর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে সড়কে ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করার দাবি জানান তিনি। ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ঈদের সময় সড়কপথে যেন মানুষ নির্বিঘ্নে বাড়িতে পৌঁছাতে পারে, যোগাযোগ ব্যবস্থাকে সেভাবে পরিচালনা করতে হবে।’

দুটি ব্যাপারে গুরুত্ব দিলে দুর্ঘটনা কমে আসবে উল্লেখ করে তিনি বলেন, ‘ফিটনেসবিহীন গাড়ি বন্ধের ব্যাপারে দীর্ঘদিন ধরে বলে আসছি। কিন্তু এখনও সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলছে, এগুলো বন্ধ করতে হবে। দুর্ঘটনার কবলে পড়া গাড়িগুলো আনফিট থাকার বিষয়টি সংবাদে জানা যায়। এমন ফিটনেসবিহীন গাড়ি যেন সড়কে না নামতে পারে তা নিশ্চিত করতে হবে।’

সড়ক দুর্ঘটনার জন্য দ্বিতীয় কারণ হিসেবে লাইসেন্স না থাকার কথা বলেন ইলিয়াস কাঞ্চন। তার কথায়, ‘লাইসেন্সবিহীন গাড়ি সড়কে নামতে পারবে না। লাইসেন্সবিহীন কোনও চালক গাড়ি চালাতে পারবে না। এই বিষয়টিও নিশ্চিত করতে হবে। এই দুটি বিষয় নিশ্চিত করলে দুর্ঘটনা কমবে বলে মনে করছি। মনে রাখতে হবে, একটা জীবন আমরা দিতে পারবো না। কিন্তু আমরা চেষ্টা করলে একটা জীবন রক্ষা করতে পারবো।’

সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়কে শৃঙ্খলা কার্যকরের ওপর গুরাত্বারোপ করেন। তিনি বলেন, ‘যানজট নিরসন ও দুর্ঘটনা কমাতে সড়কে শৃঙ্খলা কিভাবে কার্যকর করা যায় সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

ওবায়দুল কাদের বলেন, ‘ঈদের আগে ৫ এবং পরে ৭ দিন ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। যানজট নিরসনে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ, বগুড়া উত্তরাঞ্চলের রাস্তাটি যেন সচল থাকে।’

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের