বাড়তি ছুটি শেষ করে রাজধানীমুখী কর্মজীবী মানুষেরা

আসাদ আবেদীন জয়
২৮ এপ্রিল ২০২৩, ১৭:৪২আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ২০:৫২

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ধাপে ধাপে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষেরা। বিভিন্ন পেশার অনেকের ছুটি ছিল দীর্ঘ। বাড়তি ছুটি শেষ করে নতুন সপ্তাহের শুরুতে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছেন তারা।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকালে সরেজমিন কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকামুখী মানুষের ভিড় দেখা যায়। শনিবার থেকে কাজে যোগ দিতে আজ ঢাকায় ফিরেছেন বলে জানান অনেকে।

বাড়তি ছুটি শেষ করে রাজধানীমুখে কর্মজীবী মানুষরা

এদিন বিকাল সাড়ে ৩টায় মোহনগঞ্জ থেকে কমলাপুর স্টেশনে পৌঁছে হাওর এক্সপ্রেসের ট্রেন। এ সময় দেখা যায় মানুষের ঢল। 

হাওর এক্সপ্রেসে ময়মনসিংহ থেকে ঢাকায় আসেন আবুল হোসেন। তিনি বলেন, ‘কাল থেকে অফিস শুরু, তাই আজ ঢাকায় ফিরলাম। ময়মনসিংহে যেতে কোনও সমস্যা হয়নি। তবে আজ আসতে আমাদের ট্রেন ২০ মিনিট দেরি করেছে। আজ অনেক ভিড় ছিল। দাঁড়িয়ে, ছাদে প্রচুর যাত্রী এসেছে।’

বাড়তি ছুটি শেষ করে রাজধানীমুখী কর্মজীবী মানুষেরা

মো. জসিম ও আমিরুল ইসলাম চাচাতো ভাই। জসিম কাজ করেন রেস্টুরেন্টে, আমিরুল মাদ্রাসায় পড়ে। জসিম বলেন, ‘কাল থেকে আমার ডিউটি শুরু, তাই আজ ঢাকায় ফিরেছি। গিয়েছিলাম ঈদের দুই দিন আগে। আমাদের যেতে আসতে কোনও সমস্যা হয়নি।’

বাড়তি ছুটি শেষ করে রাজধানীমুখী কর্মজীবী মানুষেরা

ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা ঝুমা আক্তার এসেছেন হাওর এক্সপ্রেসে। তিনি ঢাকায় একটি গার্মেন্ট কারখানায় চাকরি করতেন। চাকরি ছেড়ে ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলেন। আজ ঢাকায় এসেছেন নতুন চাকরি খুঁজতে। তিনি বলেন, ‘আমি আমার বড় ভাইয়ের সঙ্গে আসলাম। ঈদে বাড়ি গিয়েছিলাম। ঈদ শেষে ঢাকায় ফিরলাম। আবার চাকরি খুঁজে কাজ শুরু করতে হবে।’

এবারের ঈদযাত্রা নিয়ে তিনি বলেন, ‘আসতে বা যেতে আমাদের কোনও অসুবিধা হয়নি।’

নিজের কর্মক্ষেত্রে যোগ দিতে ঢাকায় ফেরা কামাল হোসেন বলেন, ‘নেত্রকোনা থেকে হাওর এক্সপ্রেসে ঢাকায় এসেছি। ছুটি শেষে কাজে ফিরছি।’

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী