রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৩, ১৯:০৯আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৯:১৩

রাজধানীর সবুজবাগে উর্মি আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সবুজবাগের দক্ষিণ রাজারবাগের ভাড়া বাসা থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবির দেবনাথ এ তথ্য জানান।

ঊর্মি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চুনারচর গ্রামের প্রাইভেটকার চালক সুমন জমাদ্দারের মেয়ে। বর্তমানে দক্ষিণ রাজারবাগ পাড়ায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। তিন বোনের মধ্যে সে ছিল বড়। ঊর্মি রাজারবাগের অভয় বিনোদিনী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ছিল।

তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে টিনসেড বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বিকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘মেয়েটি এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। পরীক্ষা নিয়ে একটু দুশ্চিন্তা ও হতাশা ছিল। এ কারণে গলায় ফাঁস দিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাব ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

কারও সঙ্গে উর্মির প্রেমের সম্পর্ক ছিল কিনা প্রশ্নের জবাবে পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘এ ধরনের কোনও অভিযোগ পরিবারের কাছ থেকে পাওয়া যায়নি।’

মৃতের চাচা সোহেল জমাদার বলেন, ‘শনিবার দুপুরে সবার অগোচরে নিজের রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেয় উর্মি। ডাকাডাকির পর সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’

তিনি বলেন, এলাকার এক যুবকের সঙ্গে উর্মির প্রেমের সম্পর্ক ছিল। গতকাল ওই ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিল। যতটুক জেনেছি, ছেলেটি তাকে বিয়ে করবে না। এ কারণে অভিমানে সে আত্মহত্যা করে থাকতে পারে।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী