ঢাকার তাপমাত্রা কমাতে ‘চিফ হিট অফিসার’ নিয়োগ দিয়েছে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৩, ২৩:৩৫আপডেট : ০৪ মে ২০২৩, ২০:৪০

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। এর আওতায় ঢাকার তাপমাত্রা কমাতে ডিএনসিসি এবং ফাউন্ডেশনটি যৌথভাবে কাজ করবে। বুধবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘আর্শট-রক’ শিরোনামে উদ্বোধনী অনুষ্ঠানে এই চুক্তি ও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়।

এ কার্যক্রম পরিচালনার জন্য আর্শট-রকফেলার ফাউন্ডেশনের নিয়োগের মাধ্যমে উত্তর সিটি করপোরেশনের ‘চিফ হিট অফিসার’ (সিএইচও) হিসেবে দ্বায়িত্ব পালন করবেন বুশরা আফরিন। তিনি ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের মেয়ে। চিফ হিট অফিসার হিসেবে বুশরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের তাপমাত্রা কমাতে শহরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করবেন। জনগণের মধ্যে তাপ সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিতকরণসহ নানান উদ্যোগ নেবেন।

‘আর্শট-রক’ অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় বুশরা আফরিন বলেন, ‘আমরা শহরের প্রচণ্ড তাপ থেকে মানুষ ও সম্প্রদায়কে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন শহরের নেতা এবং বিশেষজ্ঞদের একটি বৈশ্বিক সংগঠনে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। ঢাকার একজন স্থায়ী বাসিন্দা হিসেবে আমি জানি তীব্র তাপ প্রবাহ মোকাবিলায় জরুরি পদক্ষেপের বিকল্প নেই। ঢাকা শহরে তাপমাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশেষ করে স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ, বস্তিবাসী, অভিবাসী এবং নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

‘আর্শট-রক’ শিরোনামে উদ্বোধনী ও  চুক্তি সই অনুষ্ঠান

প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘আজ আমার শহরের জন্য একটি বিশেষ দিন। শহরের তাপমাত্রা কমাতে ডিএনসিসির সঙ্গে আরশট-রক ফাউন্ডেশন যৌথভাবে কাজ করবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য একজন চিফ হিট অফিসার (সিএইচও) নিয়োগ দেওয়া হয়েছে যিনি আর্শট-রকের সহযোগিতায় শহরের তাপমাত্রা কমাতে নানা কর্মসূচি গ্রহণ করবেন।’

এ সময় ঢাকা শহরের তাপমাত্রা কমানোর উদ্যোগ হিসেবে দুই বছরে ২ লাখ গাছ লাগানোর ঘোষণা দেন ডিএনসিসি মেয়র।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, আরশট-রকের পরিচালক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যাথি বাঘম্যান ম্যাকলিওড, বৃটিশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার ম্যাট ক্যানেলসহ ডিএনসিসি ও আর্শট-রকফেলার ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
রেল স্টেশনে হারিয়ে ফেলা সন্তানকে ফিরে পেলেন বাবা
মেট্রোরেলের স্টেশনে দোকান বসিয়ে চাঁদা তুলছে কারা?
জুনে ডিএমপির ‘বিশেষ অভিযানে’ গ্রেফতার কতজন, জব্দ হলো কী কী
সর্বশেষ খবর
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবকলীগ নেতা আটক
ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবকলীগ নেতা আটক
রেল স্টেশনে হারিয়ে ফেলা সন্তানকে ফিরে পেলেন বাবা
রেল স্টেশনে হারিয়ে ফেলা সন্তানকে ফিরে পেলেন বাবা
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
সর্বাধিক পঠিত
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা