রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর। পরনে ছিল নেভি ব্লু শার্ট ও জিন্সের প্যান্ট।
কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘শুক্রবার (৫ মে) বিকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেসে কাটা পড়ে ওই যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ওই দিন বিকালে লাশ উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে শনিবার বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও তিনি জানান।








