টাকা চুরি ও অফিস ভাঙচুর, ১২ হকারের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৩, ১৮:১৬আপডেট : ০৬ মে ২০২৩, ১৮:১৬

টাকা চুরি, মারধর ও অফিস ভাঙচুরের অভিযোগে মতিঝিল থানায় করা মামলায় গ্রেফতার পত্রিকার ১২ হকারের জামিন মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত শুনানি শেষে এ জামিন দেন। এ দিন ১২ আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক বিএম রাজিবুল হাসান। অন্যদিকে আসামিপক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় তাদের প্রত্যেকের জামিন মঞ্জুর করেন।

আসামিরা হলেন- সারোয়ার হোসেন, তৈয়ব হোসেন লাভলু, শফি উল্লাহ, শামীম হোসেন, হাফিজুর রহমান, জিয়া উদ্দিন বাবলু, আহসান উল্যাহ, আল আমিন, আব্বাস সিকদার, কাশেম শিকদার, আরিফুল ইসলাম তপু ও সেজান ইমরান পিয়াস।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা ৩ লাখ ৫৪ হাজার টাকা নিয়ে যায়। তারা সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করতে থাকে। আসামিদের কিল, ঘুষি, লাথি ও মারধরের ফলে অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও জখম প্রাপ্ত হন। এছাড়া অফিস ভাঙচুরের ফলে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পরিচালক নুর জামান বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

/এমকেআর/আরআইজে/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ