অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না: মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৩, ২০:০২আপডেট : ০৮ মে ২০২৩, ২০:১৯

কেউ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার গাছ কাটতে চাইলে তার হাত কেটে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। একই সঙ্গে কেউ যদি গাছ কাটতে চায় সিটি করপোরেশন থেকে অনুমতি নিতে হবে বলেও জানান তিনি।

সোমবার (৮ মে) সকালে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতি মাঠে ডিএনসিসি মেয়র’স কাপ টুর্নামেন্টের ভলিবল ইভেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ‘যারা গাছ কাটে তাদের প্রতি আমার বার্তা– যদি কেউ গাছ কাটে আমি তাদের হাত কেটে দেবো। সিটি করপোরেশনে সে যেই হোক না কেন আমার সঙ্গে কথা বলবে। আমি তাদের সঙ্গে বসবো।’

প্রয়োজন হলে পরিকল্পনা করে গাছ কাটতে হবে জানিয়ে মেয়র বলেন, ‘এই মাঠের পূর্বদিকে গাছ কাটার পরিকল্পনা ছিল। আমি গাছ না কেটে গাছের মাঝ দিয়ে গাড়ি পার্কিংয়ের জায়গা করে দিয়েছি। রাস্তাটা বড় করে লাভ নাই। পার্কিংয়েরও বন্দোবস্ত করতে হবে। তাই গাছ গাছের জায়গায় আছে। দু-একটা গাছ কাটা যাবে না তা না, কিন্তু তা আমরা প্ল্যান করে করবো। গাছ যদি কেউ কাটতে চায়, সিটি করপোরেশন থেকে অনুমতি নিতে হবে।’

এর আগে ভলিবল ইভেন্ট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আতিক বলেন, ‘মাদকের বিরুদ্ধে ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য মেয়র’স কাপের আয়োজন করছি।’

তিনি বলেন, ‘খেলাধুলার জন্য মাঠ প্রয়োজন। আমরা সিটি করপোরেশন থেকে ইতোমধ্যে অনেক মাঠ উন্নয়ন করে উন্মুক্ত করে দিয়েছি।’

ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খেলায় অংশ নিতে হবে উল্লেখ করে মেয়র বলেন, ‘আমি চাই ছেলেদের সঙ্গে আমাদের মেয়েরাও মাঠে খেলাধুলা করবে। মেয়েদের উৎসাহিত করতে মেয়র’স কাপের এবারের আসরে যুক্ত করেছি মহিলা ভলিবল ও মহিলা ক্রিকেট ইভেন্ট।’

/জেডএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের