টেকসই ও জনবান্ধব উন্নয়নে নীতিমালা তৈরির সিদ্ধান্ত ডিএনসিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৩, ১৮:১২আপডেট : ০৯ মে ২০২৩, ১৮:১২

শহরের টেকসই ও জনবান্ধব উন্নয়নের জন্য নীতিমালা তৈরির সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ জন্য ডিএনসিসির আওতায় ২১ সদস্যের আরবান ল্যান্ডস্কেপ কারিগরি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আরবান ল্যান্ডস্কেপ ব্যবস্থাপনা নীতিমালা তৈরি করবে।

কমিটিতে পরিবেশবিদ, স্থপতি, কাউন্সিলর, নাগরিক কমিটি ও এনজিও প্রতিনিধিদের পাশাপাশি সদস্য করা হয়েছে অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার থেকে ডিএনসিসিতে নিয়োগপ্রাপ্ত চিফ হিট অফিসার বুশরা আফরিনকেও।

মঙ্গলবার (৯ মে) ডিএনসিসির ওয়েব সাইটে সংস্থাটির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।

আরবান ল্যান্ডস্কেপ কারিগরি কমিটিতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাকে আহ্বায়ক করে সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেমকে।

এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্থপতি ইকবাল হাবিব, পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের খান, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম প্রমুখ।

ডিএনসিসি সূত্রে বলা হয়, আরবান ল্যান্ডস্কেপ কারিগরি কমিটি জন ও পরিবেশবান্ধব সমন্বিত উন্নয়নের জন্য একটি নীতিমালা তৈরি করবে। এই নীতিমালা অনুযায়ী, ডিএনসিসিতে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের