ডিএনসিসির মশকনিধন কার্যক্রমে যুক্ত হচ্ছে বিএনসিসি ও স্কাউট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৩, ১৮:৩৫আপডেট : ১৫ মে ২০২৩, ১৮:৩৭

রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ রোধে মশকনিধনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে কাজ করবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও জাতীয় স্কাউট দল।

সোমবার (১৫ মে) দুপুরে ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে এ বিষয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠি হয়েছে। এতে সভাপতিত্ব করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

সভায় মেয়র আতিক বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ রোধে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে আমরা ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছি। ডিএনসিসির কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে এবার মাঠ নামবে বিএনসিসি ও স্কাউট।’

মানুষের মধ্যে সচেতনা বাড়াতে বিএনসিসি ও স্কাউট সদস্যদের নিয়ে ডিএনসিসি সচেতনতা কার্যক্রম পরিচালনা করবে জানিয়ে মেয়র বলেন, ‘বিভিন্ন অঞ্চল ৪০০ মিটার × ৪০০ মিটার গ্রিডে ভাগ করে এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে। জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে বিশ্বাস করি।’

আগামী বুধবার (১৭ মে) মিরপুর অঞ্চলের মশকনিধনে মানুষের মধ্যে সচেতনা বাড়াতে স্কাউট ও বিএনসিসিকে সঙ্গে নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন মাঠে নামবে বলেও জানিয়েছেন মেয়র আতিক।

সভায় আরও ছিলেন– ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদি, বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার কাজী নাজমুল হক, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী