রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৩, ১৬:০৮আপডেট : ১৭ মে ২০২৩, ১৬:০৮

রাজধানীর শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্টে লতিফুর রহমান লিসান (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে জুরাইন শ্যামপুর বালুর মাঠ জামিয়া এস হাকিয়া মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। ওই মাদ্রাসার হেফজো বিভাগের শিক্ষার্থী ছিল লিসান। শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসিব এ তথ্য জানান।

শরীয়তপুর ডামুড্ডা উপজেলার পোলেন্ড প্রবাসী মো. মজিবুর হাওলাদারের ছেলে লিসান। বর্তমানে পূর্ব জুরাইন পরিবারের সঙ্গে থাকতো। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।

এসআই বলেন, ‘মৃত লিসান মাদ্রাসায় টিনের চালে বিদ্যুৎস্পষ্ট হয়‌। মাদ্রাসা কর্তৃপক্ষের লোকজন অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

মাদ্রাসার বোডিং সুপার ইয়াসিন আরাফাত বলেন, ‘লতিফুর মাদ্রাসার তৃতীয়তলায় থাকতো। তৃতীয়তলার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তার কাছ থেকে একটি বিশ টাকার নোট নিচে পড়ে টিনের চালে আটকে যায়। পরে সে বারান্দা দিয়ে ওই টিনের চালের ওপরে নামতে থাকে। সেখানে ওই টিনের চালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। উদ্ধার করে প্রথমে আদ্ব-দ্বীন হাসপাতাল পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

লিসানের খালাতো ভাই পারভেজ মোশারফ বলেন, ‘লিসান মাদ্রাসায় হেফজ শাখায় পড়তো। সকালে মাদ্রাসা থেকে খবর পাই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। পরে হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী