স্কুলশিক্ষার্থী সিয়াম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৩, ১৪:১৭আপডেট : ২৭ মে ২০২৩, ১৪:২৫

রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার লালকুঠি এলাকায় স্কুলশিক্ষার্থী সিয়াম (১৪) হত্যা মামলার প্রধান আসামিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (২৬ মে) পৃথক দুটি অভিযানে সাভার ও বরিশালের বাকেরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৪ ও র‌্যাব-৮। শনিবার (২৭ মে) দুপুরে ৪-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– শান্তনুর হোসেন রুবেল ওরফে পটেটো রুবেল (২৭) ও মসিউর রহমান রকি (২৮)।

মোহাম্মদ আবদুর রহমান জানান, গত ২১ মে রাতে একা পেয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিয়ামের ওপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদ্যসরা। গুরুতর আহত আবস্থায় সিয়ামকে ফেলে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি হত্যা মামলা করেন নিহতের মা।

গ্রেফতার ব্যক্তিদের স্বীকারোক্তির বরাত দিয়ে র‌্যাব কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তিরা দারুস সালাম লালকুঠি এলাকায় হত্যা, ডাকাতি, চুরি-ছিনতাইসহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, চুরি-ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।’

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় র‌্যাব।

/কেএইচ/আরকে/আরকে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী