মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় মিলেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৩, ১৯:৪৫আপডেট : ০২ জুন ২০২৩, ১৭:৩৬

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় সড়ক দুর্ঘটনায় নিহতের পরিচয় মিলেছে। তার নাম আমিনুল ইসলাম (৫৫)। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে ওই দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানান।

আমিনুল নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোহাতলী গ্রামের মৃত আবুল ইসলামের ছেলে। বর্তমানে মোহাম্মদপুর বসিলা ৪ নম্বর রোডে একটি বাসায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দুই মেয়ের জনক ছিলেন তিনি।

মৃতের ভায়রা হুমায়ুন কবির বলেন, ‘আমিনুল পেশায় মোটরসাইকেলে রাইড শেয়ারিং চালক ছিলেন। দুই মেয়েকে নিয়ে তিনি বুধবার (৩০ মে) রাজশাহী গিয়েছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল ছোট মেয়ে জাসিয়া আফরোজ স্নেহার। ভর্তি পরীক্ষা শেষে রাত সাড়ে ৩টার দিকে মেয়েদের নিয়ে বাসায় ফেরেন। পরে কিছু সময় ঘুমিয়ে ফজরের নামাজ পড়ে সকালে কাজে বের হন। দুপুরে পুলিশের মাধ্যমে খবর পাই তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। পরে ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।’

বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী