চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ

ঢাবি প্রতিনিধি
১০ জুন ২০২৩, ১৬:২০আপডেট : ১০ জুন ২০২৩, ১৬:২৩

সব ধরনের চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ’। শনিবার (১০ জুন) বিকাল ৩টায় শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

আন্দোলনের আহ্বায়ক শরিফুল ইসলাম শুভ বলেন, ‘আমাদের প্রশাসনে অনেক ব্যক্তি রয়েছেন যারা এ বিষয়ে কাজ করেন। বিশেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আমরা তাদের সঙ্গে কথা বলে, স্মারকলিপি দিয়েও কোনও সন্তোষজনক বার্তা পাইনি।’

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে এলেও কর্তৃপক্ষ আমাদের কথা কানে নিচ্ছেন না। এজন্য আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছি। সুস্পষ্ট বার্তা না পাওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না।’

এর আগে, সকাল সাড়ে ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে চাকরিপ্রত্যাশীদের এ সংগঠন। এ সময় তারা তিনটি দাবি পেশ করেন। তাদের দাবিগুলো হলো– চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করতে হবে, অবসরে বয়সসীমা বৃদ্ধি করতে হবে, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল’ কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন করতে হবে।

/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ