চাকরির ইন্টারভিউ দিয়ে ফেরার পথে সদরঘাটে যুবকের বিষপান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৩, ০৪:৩৩আপডেট : ১৯ জুন ২০২৩, ০৪:৩৩

ঢাকায় চাকরির ইন্টারভিউ দিয়ে লঞ্চে করে বাড়ি ফেরার পথে রিফাত (২৮) নামে এক যুবক বিষ পান করে আত্মহত্যা করেছেন। শনিবার (১৭ জুন) সদরঘাট লঞ্চ টার্মিনালে এ ঘটনা ঘটে।

রবিবার (১৮ জুন) রাতে এই তথ্য নিশ্চিত করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস আলী।

তিনি বলেন, শনিবার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ভোলাগামী একটি লঞ্চের ভেতরেই বিষ পান করেন ওই যুবক। ওই অবস্থায় তাকে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটের নামিয়েলোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে সন্ধ্যা সোয়া ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ওই যুবকের কাছে বিষপানের একটি বোতল পাওয়া গেছে। এ ছাড়া পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছেন, যুবক মৃত্যুর আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি অন্যান্য কথার পাশাপাশি লিখেছিলেন, ‌‌‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

এসআই বলেন, বিভিন্ন সময় চাকরি খোঁজাখুঁজি করতেন যুবক। হয়তো চাকরি না পাওয়ায় হতাশা থেকে আত্মহত্যা করতে পারেন বলে পরিবার দাবি করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিল কি না, সাংবাদিকরা জানতে চাইলে এসআই বলেন, আমরা এমন কোনও তথ্য পাইনি।

নিহত রিফাতের গ্রামের বাড়ি ভোলা সদরের ওয়েস্টার্ন পাড়ায়। তার বাবার নাম মো. শামসুদ্দিন।

/এআইবি/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
লঞ্চে অচেতন করে লুটের চেষ্টা, অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম