বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৩, ১৯:৩৩আপডেট : ২২ জুন ২০২৩, ১৯:৩৫

রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন ভবনের মাচা ভেঙে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে বাড্ডার আফতাবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

মৃত ব্যক্তিরা হলেন– রবিউল ইসলাম (৩০), সুমন হোসেন (৩২) ও কামাল হোসেন (৩০)। আহতের নাম মো. সাইদ হাসান (২৫)।

মো. বাচ্চু মিয়া বলেন, ‘গুরুতর অবস্থায় সহকর্মীরা তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ১টায় রবিউল ইসলাম ও সুমন হোসেনকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় চিকিৎসাধীন কামালের মৃত্যু হয়। মৃতদেহ তিনটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

মৃত কামালের ভাগ্নে জিসান ইসলাম ও একই এলাকার সুমন জানিয়েছেন, কামাল হোসেনের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। চার লাখ টাকাও জমা দিয়েছিলেন। এরই মধ্যে তিনি এলাকার অন্যান্যের সঙ্গে ঢাকায় কাজে আসেন।

মৃত রবিউলের বড় ভাই তৌফিজ শেখ জানান, আফতাবনগরে একটি নির্মাণাধীন সাততলা ভবনের চার তালার বাইরের অংশে মাচা বেঁধে সেখানে দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করছিলেন তারা। সেখান থেকে ওই মাচা ভেঙে সবাই নিচে পড়ে যান। পরে সহকর্মীদের সহায়তায় তাদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের