কোরবানি দিতে গিয়ে আহত দেড় শতাধিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৩, ১৫:১১আপডেট : ২৯ জুন ২০২৩, ১৫:৩৩

গরুর শিংয়ের আঘাতে আহত হয়েছেন কেরানীগঞ্জের শিমুল। আহতাবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছে পরিবারের সদস্যরা। গরুর আক্রমণে শিমুল কোমরে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানায় তার পরিবার। সকালে কোরবানির পশু জবাই করতে গিয়ে এ ঘটনা ঘটেছে। একই ধরনের ঘটনায় সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৬০ জন চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে।

অপর দিকে সকাল থেকে পঙ্গু হাসপাতালে শতাধিক লোক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। তারাও কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।

কোরবানির পশু জবাই করতে গিয়ে কারও কারও আঙুলও কাটা পড়েছে বলে খবর পাওয়া গেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল থেকে চিকিৎসা নেওয়া রোগীদের কেউ গরুর শিংয়ে আঘাত পেয়েছেন, কেউ ছুরি চালাতে গিয়ে আঙুল কেটে ফেলেছেন। এ রকম কেসই বেশি।’

তিনি বলেন, ‘দুই-একজন অবজারভেশনে আছেন। তবে তেমন গুরুতর কেউ নেই আপাতত।’

এদিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), যা পঙ্গু হাসপাতাল নামেও পরিচিত, সেখানে সকাল থেকে শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। এসব আহতদের মধ্যে কারও হাড় ভেঙেছে, কারও আঙুল কাটা পড়েছে। এছাড়া কোরবানির গরুর মাংস কাটতে গিয়ে হাতের রগ কেটে ফেলার ঘটনাও আছে।

 

 

/এসওএপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি