ফাঁকা ঢাকায় অপরাধ ঠেকাতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৩, ১৮:০৬আপডেট : ৩০ জুন ২০২৩, ১৮:০৬

ঈদকে কেন্দ্র করে রাজধানী ঢাকা এখন ফাঁকা। সেই সঙ্গে হচ্ছে থেমে থেমে বৃষ্টি। বৈরী আবহাওয়ায় চুরি ছিনতাই ডাকাতির মতো ঘটনা প্রতিরোধে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। ঈদের ছুটিতে বৃষ্টিতে গরমে স্বস্তি মিললেও যারা বিভিন্ন গন্তব্যে চলাচল করেছেন তাদের গুনতে হয়েছে বাড়তি ভাড়া।

এদিকে রাজধানীর মধ্যবাড্ডায় ঈদের ছুটি শুরুর প্রথম দিনেই বাসায় ঢুকে হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটে। যার মামলা তদন্ত করেছে বাড্ডা থানা পুলিশ। এছাড়া ছিনতাইয়ের ঘটনার খবরও পাওয়া গেছে।

শুক্রবার (৩০ জুন) দুপুরের দিকে শুরু হওয়া বৃষ্টিতে সড়কে জনগণের চলাচল কম। সকালের দিকে রৌদ্রজ্জ্বল আবহাওয়ার কারণে বিনোদন কেন্দ্রগুলোতে ছিল মানুষের ভিড়। কিন্তু দুপুরের দিকে শুরু হওয়া বৃষ্টি বাধ সাধে পর্যটন কেন্দ্রগুলোতে। বিভিন্ন সড়কে জলজটের সৃষ্টি হয়। একদিকে বৃষ্টি অন্যদিকে সড়কে জনগণের চলাচল কম, যানবাহনও কম। সব বিষয় মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনী পোশাকে এবং সাদা পোশাকে চুরি ছিনতাই এর মতো ঘটনা প্রতিরোধে তৎপরতার কথা জানিয়েছে‌।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির উপ কমিশনার ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বিভিন্ন উৎসবে পুলিশ সদস্যদের ছুটি মেলে না। রোদ বৃষ্টি মাথায় রেখে পুলিশরা কাজ করে যাচ্ছে। রাজধানীবাসীর নিরাপত্তায় ফাঁকা ঢাকায় রাতদিন কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্য।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে বলেন, ফাঁকা ঢাকার রাস্তায় বেপরোয়া গতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে র‌্যাব সদস্যরা। ফাঁকা ঢাকার নিরাপত্তার বিষয়ে বিশেষ নজরদারি রয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় র‌্যাব সদস্যরা মোতায়েন রয়েছে।

/আরটি/আরআইজে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ