মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৩, ২০:২০আপডেট : ০২ আগস্ট ২০২৩, ২০:২০

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন মিয়া (১৭) নামে এক শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (২ আগস্ট) বিকালে মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে সে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।  

রায়েরবাজার টালি অফিস রানা বেকারির গলিতে পরিবারের সঙ্গে থাকে ইমন। সে কচি কণ্ঠ উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করেছে।  

আহত ওই শিক্ষার্থী জানায়, সে হোটেল থেকে খাবার খেয়ে রিকশায় বাসায় ফিরছিল। পথে জাফরাবাদ এলাকায় ৮ থেকে ১০ জন রিকশার গতিরোধ করে। পরে তার কাছ থেকে মোবাইল ফোন এবং সাত হাজার দুইশ’ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীরা তার গলায় ছুরিকাঘাত করে।

উদ্ধারকারী রিকশা চালক শাকিল হোসেন বলেন, ‘জাফরাবাদ এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ইমন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। শুনেছি, সে ছিনতাইকারীর কবলে পড়েছিল।’

বাচ্চু মিয়া বলেন, ওই শিক্ষার্থীকে নাক কান গলা বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার গলায় ধারালো অস্ত্রে জখম রয়েছে।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী