যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের গাড়িচাপায় প্রাণ গেলো নারীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২৩, ১২:৪৪আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৩:০৮

রাজধানীর যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের গাড়ির চাকায় পিষ্ট হয়ে নাজমা বেগম (৪৬) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (৫ আগস্ট) ভোরে যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

নাজমা বেগম ভোলার বোরহানউদ্দিন থানার উখিয়া গ্রামের মৃত ইউনুস মিয়া স্ত্রী।

নিহতের ছেলে আব্দুল মমিন জানান, চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকায় আসছিলেন তার মা। সদরঘাট থেকে ব্যাটারিচালিত রিকশায় ওঠেন। শনির আখড়ার দিকে যাওয়ার সময় ভাঙ্গা প্রেস লাল মসজিদের সামনে ম্যানহোলের ঢাকনার সঙ্গে রিকশার ধাক্কা লাগে। এতে রিকশা থেকে ছিটকে পড়েন তিনি। এ সময় পেছন থেকে আসা সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী