রাজধানীতে নিজের শরীরে আগুন দিলেন রিকশাচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৩, ১৭:১৬আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৭:১৯

রাজধানীর বাড্ডায় নিজের শরীরে নিজেই আগুন দিয়ে এক রিকশাচালক দগ্ধ হয়েছেন। তার নাম মো. রনি মিয়া (৩৫)। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি শেখ হাসিনার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম এ তথ্য জানান।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সাহেবনগর গ্রামের মোস্তফা মিয়ার ছেলের রনি‌। ইয়ানুর নামের ছয় বছর বয়সী এক মেয়ের জনক তিনি। তার স্ত্রী সোনিয়া বেগম জাহান গার্মেন্টসের অপারেট।

রনির স্ত্রী সোনিয়া বেগম জানান, রনি পেশায় রিকশাচালক। কিন্তু ঠিকমতো কাজে যান না। জুয়া খেলে ২০ থেকে ৩০ হাজার টাকা ঋণগ্রস্ত হয়েছেন‌। বিভিন্ন সময় অনেকেই তাকে টাকার জন্য চাপ দেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে বাসার বাইরে গিয়ে তিনি নিজেই নিজের শরীরে আগুন দেন। পরে চিৎকার শুনে তাকে উদ্ধার করে শেখ হাসিনার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

তরিকুল ইসলাম বলেন, ‘রনির শরীরের ৪২ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের