২ কোটি টাকার জালনোট বাজারে ছড়িয়ে দিয়েছে চক্রটি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২৩, ১৭:৪০আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৭:৪৫

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে ডিজাইনার হিসেবে কাজ করতো আমিনুল হক ওরফে দুলাল। এই পেশার আড়ালে সে অনলাইনে জালনোটের কারবার করতো। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপের মাধ্যমে এই নোট তৈরি ও বিক্রির একটি চক্র গড়ে তোলে সে। চক্রটি গত এক বছরে দুই কোটি টাকার জালনোট বাজারে ছড়িয়ে দিয়েছে। বুধবার (২৩ আগস্ট) রাজধানীর কাওরান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

এর আগে, মঙ্গলবার (২২ আগস্ট) রাজধানীর ডেমরা, খিলগাঁও ও সবুজবাগ এলাকা থেকে ওই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার ব্যক্তিরা হলো– আমিনুল হক ওরফে দুলাল, আব্দুর রাজ্জাক ওরফে দিদার (৩০), মো. সুজন আলী (৪০) ও মোহাম্মদ সাকিবুল হাসান (২১)। তাদের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকার জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া জালনোট

খন্দকার আল মঈন বলেন, ‘ওই চক্রের মূলহোতা আমিনুল। চক্রের অন্য সদস্যদের নিয়ে সে অনলাইনে জালনোটের কারবার শুরু করে। বিভিন্ন গ্রুপের মাধ্যমে নোট তৈরি ও সরবরাহের চক্র গড়ে তোলে সে।’

তিনি জানান, জালনোট তৈরির সরঞ্জামাদি সংগ্রহ করতো আমিনুল। ডিজাইনে দক্ষতা থাকায় নোট ডিজাইন এবং তা প্রিন্টিংয়ের মাধ্যমে প্রায় এক বছর ধরে চক্রটি তাদের কার্যক্রম চালিয়ে আসছিলেন।

খন্দকার আল মঈন বলেন, ‘গ্রেফতার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে এসব নোট বিক্রি করতো। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেজ এবং গ্রুপ খুলে জালনোট তৈরি ও ব্যবসায় মানুষকে আকৃষ্ট করতো তারা।’

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের