রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২৩, ২০:২৪আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২০:২৪

রাজধানীর খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রুবেল (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আসাদুজ্জামান (২৫) নামে আরও একজন আহত হয়েছেন। বুধবার (২৩ আগস্ট) সকাল পোনে ৯টায় খিলগাঁও নন্দিপাড়ায় দুর্ঘটনা এ ঘটে। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো.  মাহবুবুর রহমান এ তথ্য জানান।

কুমিল্লার চান্দিনা উপজেলার আব্দুল আলিমের ছেলে রুবেল। বর্তমানে নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন।

এসআই বলেন, ‘নন্দিপাড়া আফছার আলী রোডে নির্মাণাধীন ভবনে রডের কাজ করতেন রুবেল। আফছার ছিলেন তার সহকারী। বুধবার সকালে তৃতীয়তলায় গ্রান্ডিং মেশিন দিয়ে রড কাটার সময় তারা দুজন বিদুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। সেখানে রুবেলের মৃত্যু হয়। আসাদুজ্জামান চিকিৎসাধীন।  

তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে বিকালে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী