মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত, আহত ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৮

রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। শনিবার (২৩ সেপ্টেম্বর) মোহাম্মদপুরের বছিলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক এ তথ্য জানান।

নিহত ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ। আহতরা হলেন– সালমা আক্তার (২২), মারফিয়া আক্তার (১৮), মারুফা বেগম (৪২), রানী বেগম (৪০) ও ইয়ার হোসেন (৪২)।

ওসি বলেন, ‘একটি ট্রাক বছিলা ব্রিজের ঢালে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এতে থাকা এক যাত্রী নিহত হন। গুরুতর আহত হন পাঁচ জন। নিহত ও আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘আহতরা সবাই সিএনজি চালিত অটোরিকশায় ছিলেন। তাদের মধ্যে চার জন যাত্রী, অন্যজন চালক। ওই চার যাত্রীর বাড়ি কেরানীগঞ্জের আটিবাজার এলাকায়। চালক ইয়ার আলীর বাড়ি মানিকগঞ্জে। আমরা ট্রাকটিকে জব্দ করেছি। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে।’

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘বছিলায় দুর্ঘটনায় আহতদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী