ভিক্ষুকের ছদ্মবেশে ছিনতাই, গ্রেফতার তরুণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৩, ১৯:৩৮আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৯:৪০

নির্জন স্থানে মানুষের কাছে অর্থ সহযোগিতা চাইতো মো. হৃদয় হোসেন ওরফে কালু (২৬)। এরপর সুযোগ বুঝে ছুরির মুখে মোবাইল ফোন, মানিব্যাগ ছিনিয়ে নিতো সে। সোমবার (৯ অক্টোবর) হৃদয়কে গ্রেফতারের পর এ তথ্য জানান রাজধানীর মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন। মিরপুর-১০ থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি বলেন, ‘গ্রেফতার হৃদয় একজন চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে দুটি মামলা আছে। সে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতো। নির্জন স্থানে একা কোনও ব্যক্তিকে দেখলে দাঁড় করাতো। সে অসুস্থ, এতিম, তার ছেলে দুরারোগ্য রোগে আক্রান্ত– এসব বলে আর্থিক সহযোগিতা চাইতো। এ সময় আশেপাশে কেউ না থাকলে ছুরি বের করে ওই ব্যক্তির মোবাইল ফোন, মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতো।’

তিনি বলেন, ‘রবিবার (৮ অক্টোবর) রাতে মিরপুর-১০ এর গোলচত্বর সংলগ্ন আল বারাকা রেস্টুরেন্টের সামনে একই কায়দায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল সে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।’

/আরটি/আরকে/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী