যাত্রাবাড়ী থেকে ৪ ছিনতাইকারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৩, ১৫:০৪আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৫:০৯

রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (১৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ী থেকে র‌্যাব ১০-এর একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে। র‌্যাব ১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– মোহাম্মদ রনি (২৪), ইমন হোসেন (২৩), মো. বাবু (২৪), মো. মনির (২৩)। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাকু উদ্ধার করা হয়েছে।

মো. ফরিদ উদ্দিন বলেন, ‘গ্রেফতার ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। বিশেষ করে পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনিয়ে নিতো। তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা হয়েছে। সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে তাদের।’

/আরটি/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান