বিএনপির সমাবেশে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৩, ১৫:১০আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৫:২৭

বিএনপি ও সমমনা দলগুলোর সমাবেশকে কেন্দ্র পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো– গাইবান্ধার পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামীম রেজা এবং অপরজন মো. সুলতান। শামীমকে গাইবান্ধা এবং সুলতানকে রাজধানীর ডেমরা থেকে গ্রেফতার করা হয়েছে। তারা সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে নিহত পুলিশ কনস্টেবল আমিনুল ইসলামের জানাজায় এ কথা বলেন ডিএমপি কমিশনার।

হাবিবুর রহমান বলেন, ‘পুলিশ সদস্য হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘নিহত পুলিশ সদস্য আমিনুল ইসলাম পারভেজের ছয় বছরের একটি মেয়ে রয়েছে। তার বেড়ে ওঠা, পড়াশোনা সবকিছু ঢাকা মেট্রোপলিটন পুলিশ বহন করবে। সব দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে। আমিরুল ইসলামের বাড়িতে ঘর নেই। তার পরিবারের থাকার জন্য যা যা দরকার আমরা করবো।’

শনিবার (২৮ অক্টোবর) বিএনপি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত হন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আমিনুল ইসলাম পারভেজ।

/আরটি/আরকে/
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে