হত্যা-গুমের গুজব, সেই পোশাকশ্রমিককে খুঁজে পেয়েছে র‍্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৩, ১২:৫৬আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১২:৫৭

রাজধানীর মিরপুরে মঙ্গলবার (৩১ অক্টোবর) একটি গার্মেন্টসের শ্রমিকদের আন্দলনের সময় সংঘর্ষে জোসনা বেগম নামে এক পোশাককর্মী নিহত হয়েছেন বলে গুজব ছড়ানো হয়। এরপর বুধবার দিনভর পোশাক শ্রমিকদের আন্দোলন চলমান থাকে। তবে জোসনা হত্যার শিকার হননি। তাকে মিরপুরের পল্লবী এলাকা থেকে বুধবার জীবিত উদ্ধার করেছে র‍্যাব-৪।

র‌্যাব ৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘জোসনা হত্যার গুজব ঘিরে বুধবার পোশাককর্মীরা আন্দোলন করে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার সময় তারা র‌্যাবকে জানায়, জোসনাকে হত্যা করে লাশ গুম করা হয়েছে।’

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘এ বিষয়ে গোয়েন্দা নজরদারী ও তদন্ত শুরু করে র‌্যাব। পরে বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ নিখোঁজ জোসনা বেগমকে পল্লবীর কালশী এলাকা থেকে জীবিত উদ্ধার করে। বর্তমানে তিনি নিজ বাসায় সুস্থ ও স্বাভাবিক আছেন। র‍্যাব-৪ সার্বক্ষণিক তার সঙ্গে যোগাযোগ রাখছে।’

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে নাশকতাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

/আরটি/আরকে/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী