আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবনে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৩, ১৩:০৬আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৩:১২

রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় একটি নির্মাণাধীন ভবনে খালি ক্যামিক্যালের ড্রাম বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওই চার জন হলেন– রবিন (১৯), রফিকুল ইসলাম (২৪), সরলাল দাস (৪৫) ও মোজাফ্ফর (২৬)।

উদ্ধারকারী শ্রমিক সর্দার শফিকুল ইসলাম বলেন, ‘তালতলা বাজারের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ক্যামিক্যালের একটি খালি ড্রাম পানি রাখার জন্য আনা হয়েছিল। শ্রমিকরা ওই ড্রামের মুখ কাটার সময় সেটি বিস্ফোরিত হয়ে আগুনে ধরে যায়। এতে তারা দগ্ধ হন। পরে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।’

তিনি বলেন, ‘ভবনটির বেজমেন্টের কাজ চলছিল। শ্রমিকরা ওই ভবনের পাশেই থাকতো।’

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, ‘রবিনের শরীরের ২২ শতাংশ, রফিকুল ইসলামের শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে। সরলাল দাস ও মোজাফফর সামান্য দগ্ধ হন। তাদের মধ্যে দুই জনকে ভর্তি করা হয়েছে। বাকি দুই জন পর্যবেক্ষণে রয়েছেন।’

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী