আনিসুল হকের সমাধিতে ডিএনসিসির শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৩, ১৮:১৭আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৮:১৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ডিএনসিসি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর বনানী কবরস্থানে আনিসুল হকের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এই শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় প্রয়াত মেয়র আনিসুল হকের ছেলে নাভিদুল হক উপস্থিত ছিলেন। আরও ছিলেন– ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফুল ইসলাম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান এবং ডিএনসিসির সব বিভাগীয় প্রধানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া দুপুরে ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে মেয়র আনিসুল হকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ডিএনসিসির কর্মকর্তারা মেয়র আনিসুল হকের স্মৃতি তুলে ধরেন।

/এএইচএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি