আগারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক আহত, একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৩, ১৫:২২আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৫:২৭

রাজধানীর আগারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় রঞ্জন মজুমদার নামে এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক মো. বেল্লাল হোসেনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা-পুলিশ। শনিবার (১৬ ডিসেম্বর) রাতে ঘটনাস্থল থেকে ওই চালককে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শনিবার রাত ১০টার দিকে শ্যামলী শিশুমেলা ক্রসিং থেকে আগারগাঁওয়ের দিকে যাওয়ার পথে একটি ডাম্প ট্রাক ওই মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পর ট্রাক না থামিয়ে চালক সামনে এগোতে থাকেন। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। রাস্তায় ঘর্ষণের ফলে প্রথমে মোটরসাইকেল এবং পরে ট্রাকের নিচের অংশে আগুন ধরে যায়। এক পর্যায়ে আগারগাঁও ক্রসিংয়ে থেমে যায় ট্রাক।’

ওসি জানান, মানিকগঞ্জের ঘিওর থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে রঞ্জন মজুমদার এ দুর্ঘটনার শিকার হন। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতাল চিকিৎসাধীন। দুর্ঘটনায় তার ডান পা ভেঙে গেছে।’

গ্রেফতার ট্রাক চালকের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের