তেজগাঁওয়ে ট্রেনে আগুন: নিখোঁজ স্বামীর সন্ধানে ঢামেকে স্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২৩, ১৪:৩২আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৫:০১

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনায় নিখোঁজ খোকন মিয়াকে (৩৫) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে খুঁজতে এসেছেন তার স্ত্রী সাজনা আক্তার। বুধবার (২০ ডিসেম্বর) সকালে হাসপাতালে আসেন তিনি।

পুড়ে যাওয়া একটি মরদেহের মুখমণ্ডল, দাঁত ও পাঞ্জাবি দেখে সেটা খোকন বলে অনেকটাই নিশ্চিত সাজনা। তিনি জানান, খোকনের ভাইয়ের বিয়ের জন্য গত বৃহস্পতিবার তিনি গ্রামের বাড়ি সুনামগঞ্জ যান। ঘটনার দিন রাতে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে মা বকুলা বেগম এবং এক বছর বয়সী মেয়ে শারমিনকে নিয়ে খোকন ঢাকার উদ্দেশে রওনা দেন। রাত ৯টায় তার সঙ্গে সাজনার মোবাইল ফোনে কথা হয়। পরে জানতে পারেন,  ওই ট্রেনে আগুন দেওয়া হয়েছে। চার জন মারা গেছে। তারপর থেকে খোকনের মোবাইল ফোন বন্ধ পান।

তিনি বলেন, ‘ঢামেক হাসপাতাল মর্গে এসে দুটি মরদেহ দেখি। তার মধ্যে একটির মুখমণ্ডল, দাঁত ও পাঞ্জাবি দেখে মনে হচ্ছে ওটা খোকনের মরদেহ। হাসপাতাল থেকে বলা হয়েছে, ডিএনএ ম্যাচিং হলে লাশ দেওয়া হবে।’

সাজনা জানান, তারা স্বামী-স্ত্রী ক্রোনি গ্রুপের অবন্তী কালার টেক্সটাইলে অ্যাসিস্ট্যান্ট অপারেটর হিসেবে কাজ করতেন। তাদের আট বছর বয়সী এক ছেলে এবং এক বছরের একটি মেয়ে রয়েছে। তারা নারায়ণগঞ্জের বিসিক এলাকায় থাকেন। খোকন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা জুলসা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সেতাফুর রহমান বলেন, ‘সাজনা যে মরদেহটি তার স্বামীর বলে দাবি করছে, সেটা ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত ও ডিএনএ প্রোফাইলের নমুনা সংগ্রহ করে ম্যাচিংয়ের পর দাবিদারকে মরদেহ হস্তান্তর করা হবে।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের