আদালতে ককটেল বিস্ফোরণের ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৩, ১২:৫১আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৩:১৮

ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ‘মূল পরিকল্পনাকারী’কে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। তার নাম মুকিত ওরফে বোমা মাওলানা। এ বিষয়ে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিএমপির গোয়েন্দাপ্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ডিবির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

ডিবি জানায়, মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল হামলার মূল পরিকল্পনাকারী বোমা বিশেষজ্ঞ মুকিত ওরফে বোমা মাওলানাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বোমার মশলা।

গত ২০ নভেম্বর বিকাল ৪টার দিকে মহানগর দায়রা জজ-২ আদালতের সামনে এবং মহানগর আদালতের হাজতখানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দিন রাতেই রাজধানীর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ কামরুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন। এ মামলায় গ্রেফতার হাফসা আক্তার পুতুল নামে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম