বিএনপির কেন্দ্রীয় নেতা জামান মোল্লা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৩

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ভাসাবি ফ্যাশনসের মালিক কামাল জামান মোল্লাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান বিভাগ। সংস্থাটি জানিয়েছে, তার বিরুদ্ধে নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে কামাল জামান মোল্লাকে গ্রেফতার করে ডিবি। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় নেতা ভাসাবি ফ্যাশনসের মালিক জামানের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে। মামলার পরে তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।’

এর আগে, বুধবার ( ২৭ ডিসেম্বর)  রাতে বোমা তৈরির সরঞ্জাম, তাজা বোমা, গান পাউডারসহ নাশকতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল সভাপতি খোরশেদ আলম সোহেল (৩২) এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশসহ  ১১ জনকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি।

/কেএইচ/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী