শেখ হাসিনা দেশের মানুষের সুখ-দুঃখের অংশীদার: মেয়র তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৪, ১৫:১৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৫:১৯

একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশের মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৪ জানুয়ারি) ডিএসসিসির ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে শেখ ফজলে নূর তাপস বলেন, ‘প্রধানমন্ত্রী বোঝেন কার কী কষ্ট, কী বেদনা। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণে নিজেকে নিবেদিত করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি ডিএসসিসির মাধ্যমে আপনাদের জন্য উপহার হিসেবে কম্বল পাঠিয়েছেন।’

ডিএসসিসির কম্বল বিতরণ অনুষ্ঠানে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ  এবং অন্যরা

ডিএসসিসির মাধ্যমে ৭ লাখ টিসিবি কার্ড বিতরণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘যখন সারা বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তখন শেখ হাসিনা সাধারণ মানুষের কথা চিন্তা করেছেন। সাধারণ মানুষ যাতে ন্যায্য মূল্যে খাদ্যসামগ্রী পায়, তাদের যাতে কোনও ভোগান্তি না হয়, সে জন্য তিনি ১ কোটি টিসিবি কার্ড দিয়েছেন। এই কার্ডের মাধ্যমে শুধু নিম্ন আয়ের মানুষই নয়, মধ্যম আয়ের জনগোষ্ঠীও ন্যায্য মূল্যে খাদ্যসামগ্রী পাচ্ছে। ডিএসসিসির মাধ্যমে ঢাকায় প্রায় ৭ লাখ টিসিবি কার্ড দিয়েছি আমরা।’

এ সময় ১৬ নম্বর ওয়ার্ডের ২ হাজার এবং ১৭ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন– ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুবুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর নারগিস মাহতাব প্রমুখ।

/এএইচএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি