ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৪, ১৩:৪৩আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৩:৪৫

রাজধানীর ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে মো. রাজু (২৮) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। ওই সময় পাশের ভবনের হোটেলে বেগুন কাটার কাজ করছিলেন রাজু। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে ভাটারার সোলমাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

চাঁদপুর সদর উপজেলার গোবিন্দা গ্রামের মৃত শাহাজ উদ্দিনের ছেলে রাজু। বর্তমানে সোলমাইদ একটি মেসে থাকতেন।

হাসপাতালে আনা মৃতের সহকর্মী আফছার জানান, ভাটারা থানার বসুমতি মূর্তি আনছার ক্যাস্প গেটের পাশে মায়ের দোয়া লামিয়া রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন রাজু। রেস্টুরেন্ট ভবনের সানসেটের নিচে বসে বেগুন কাটার কাজ করছিলেন তিনি। ওই সময় পাশের নিমার্ণাধীন ১০তলা ভবন থেকে একটি লোহার পাইপ পড়ে তার বুকে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়া বলেন, ‘সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেন। পরে সেখান থেকে বেলা সোয়া ১১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা ভাটারা থানাকে জানিয়েছি।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের