বৈদেশিক মুদ্রা বিক্রির কথা বলে প্রতারণা করতো চক্রটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৪, ১৫:৪৯আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১৫:৪৯

বৈদেশিক মুদ্রা ডলার ও রিয়াল বিক্রির কথা বলে সাধারণ মানুষকে টার্গেট করতো একটি চক্র। পরে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিতো মোটা অঙ্কের টাকা। শনিবার (৩০ মার্চ) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান এ তথ্য জানান।

এর আগে, শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর পূর্ব রামপুরা ও মৌলভিরটেক এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর রামপুরা থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. মহসিন (৩৫), মো সুলতান (৫৭), মো. আনোয়ার (৫৭) মো. শওকত আলি (৬০) ও মো. কালাম (৬১)।

হায়াতুল ইসলাম খান বলেন, ‘ডলার, রিয়াল ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা দেখিয়ে এবং বিক্রির কথা বলে প্রতারণা করে আসছিল চক্রটি। ঈদকে সামনে রেখে বেশ তৎপর হয়ে ওঠে চক্রের সদস্যরা।’

ডিসি বলেন, ‘তারা সাধারণ মানুষকে টার্গেট করতো। প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিতো। দীর্ঘদিন ধরে চক্রটি ঢাকা ও এর ঢাকার আশেপাশের এলাকায় অবস্থান করে এ ধরনের প্রতারণা করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামপুরা থানার একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।’

গ্রেফতার ব্যক্তিদের নামে বিভিন্ন থানায় চার থেকে পাঁচটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ