ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ এপ্রিল ২০২৪, ১৪:২১আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৪:২১

রাজধানীর ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। তার নাম মেহরুন নেছা (৭০)। শনিবার (১৩ এপ্রিল) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম এ তথ্য জানান। 
তিরি বলেন, ‘শনিবার সকাল ৮টার দিকে মেহেরুন নেছার মৃত্যু হয়। তার শরীরের ৪৭ শতাংশ পুড়ে গিয়েছিল।’
ডা. তরিকুল ইসলাম বলেন, ‘ওই ঘটনায় দগ্ধ আরও পাঁচ জন চিকিৎসাধীন। তারা হলেন– মো. লিটন (৫২), তার স্ত্রী সূর্য বানু (৪০), লিজা (১৮), লামিয়া (৭), সুজন (৮)। মৃত মেহরুন নেছা লিটনের শ্বাশুড়ি।’
এর আগে, শুক্রবার (১২ এপ্রিল) ভোরে মশার কয়েল জ্বালাতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ছয় জন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন...

ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

/এআইবি/জেইউ/আরকে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি