ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: একে একে চলে গেলেন ৩ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৪, ১৩:০৬আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৩:০৯

রাজধানীর ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম মো. লিটন চৌধুরী (৫২)। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে এ ঘটনায় তিন জনের মৃত্যু হলো। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম এ তথ্য জানান।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মৃত আলী নেওয়াজের ছেলে লিটন। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন বড়। রাজধানীর ভাসানটেকে পরিবার নিয়ে থাকতেন।  

ডা. তরিকুল ইসলাম বলেন, ‘সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মারা যান লিটনের স্ত্রী সূর্য বানু (৪০)। তার শরীরের ৮২ শতাংশ পুড়ে গিয়েছিল। শনিবার (১৩ এপ্রিল) সকালে মারা যান সূর্য বানুর মা মেহেরুন্নেছা (৭০)। তার শরীরে ৪৭ শতাংশ পুড়ে গিয়েছিল।

তিনি বলেন, ‘বর্তমানে লিটনের তিন সন্তান লিজা (১৫), লামিয়া (৭) ও সুজন (৮) চিকিৎসাধীন। তারাও শঙ্কামুক্ত নায়।’

গত ১২ এপ্রিল ভোরে ভাসানটেকের বাসায় মশার কয়েল জ্বালাতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছয় জন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন...

ভাসানটেকে গ্যাস সিলিন্ডারে দগ্ধ আরও একজনের মৃত্যু

ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত্যু

ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

/এআইবি/জেইউ/আরকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের