রাজধানীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৩  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৪, ১২:৫৬আপডেট : ২১ মে ২০২৪, ১২:৫৮

রাজধানীতে পরিবহনে চাঁদা আদায়ের সময় ১৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। সোমবার (২০ মে) বিভিন্ন সময় রাজধানীর যাত্রাবাড়ী ও বাবুবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২১ মে) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এম জে সোহেল এ সব তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো– ইউসুফ গাজী (২৮), মোহাম্মদ ইউসুফ (৫৭), মো. পিন্টু মিয়া (৪০), মো. ডালিম (১৯), মো. পাভেল (১৯), মোহাম্মদ আলী (২৫), মো. সাব্বির (৬০), নাজির হোসেন (৪৮), মো. কামাল উদ্দিন (৫০), মো. বিল্লাল হোসেন (৪৫), মো. বিল্লাল হোসেন (২৮), মো. নাজির উদ্দিন ভূঁইয়া (৪৪) ও মো. রনি হোসেন (৪০)।

এম জে সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রবাড়ী ও বাবুবাজার এলাকায় দুটি অভিযান চালানো হয়। অভিযানে আন্তজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও অটোরিকশাসহ বিভিন্ন পরিবহনে চাঁদা আদায়ের সময় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘গ্রেফতার ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে কোতয়ালি, যাত্রাবাড়ী, ডেমরা এবং দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় পরিবহনের ড্রাইভার ও হেলপারদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের