ওয়ারীতে যুবকের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৪, ১৮:৪০আপডেট : ২৩ মে ২০২৪, ১৮:৪০

রাজধানীর ওয়ারীতে অরিত্র সাহা (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, মাদকের টাকা না পেয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.বাচ্চু মিয়া এ তথ্য জানান।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী বাজার গ্রামের পান ব্যবসায়ী শম্ভু সাহার ছেলে অরিত্র। বর্তমানে ওয়ারীতে থাকতেন। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।  

নিহতের বড় ভাই লোকনাথ সাহা জানান, বাবা-মায়ের কাছ থেকে টাকা চেয়েছিল অরিত্র। টাকা না দেওয়ায় দুপুরের দিকে বাসার দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নেন তিনি। পরে দরজার ছিটকানি ভেঙে তাকে ঝুলন্ত অবস্থা দেখা যায়। উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘এর আগে তার দাবি করা মোটরসাইকেল কিনে দেওয়া হয়। বর্তমানে আবার টাকা-পয়সা দাবি করে আসছিল। সে কোনও কাজ করতো না, মাদক সেবন করতো। দাবি করা টাকা না পেয়ে আত্মহত্যা করে।’

মো.বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম