‘পরিচ্ছন্নতা কর্মীদের প্রচেষ্টায় কোথাও দীর্ঘ সময় পানি জমে থাকেনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৪, ২০:২৪আপডেট : ২৭ মে ২০২৪, ২০:২৪

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট অতি ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। তবে পরিচ্ছন্নতা কর্মীদের প্রচেষ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এলাকার কোথাও দীর্ঘসময় পানি জমে থাকেনি বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (২৮ মে) বিকালে ডিএনসিসির কেন্দ্রীয় মনিটরিং সেন্টার পরিদর্শন করেন এবং কার্যক্রমের খোঁজখবর নেন মেয়র। এ সময় তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ‘সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রায় ১২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতো ভারী বৃষ্টিতেও ডিএনসিসি এলাকায় প্রধান সড়কগুলোতে কোথাও দীর্ঘসময় পানি জমে থাকেনি। জলাবদ্ধতা নিরসনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচ হাজারের বেশি পরিচ্ছন্নতা কর্মী। পাশাপাশি কাজ করছে ১০টি কুইক রেসপন্স টিম।

তিনি বলেন, হটলাইন নম্বরের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

কাজ করছেন কুইক রেসপন্স টিমের সদস্যরা

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট অতি ভারী বৃষ্টিতে তৈরি জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির ৫ হাজার ৩০০ পরিচ্ছন্নতা কর্মী এবং ১০টি কুইক রেসপন্স টিম কাজ করেছে। প্রতিটি টিমে ১০ জন করে মোট ১০০ জন সদস্য নিযুক্ত ছিলেন।

এছাড়া ডিএনসিসির হটলাইন নম্বরে (১৬১০৬) প্রাপ্ত ৯৪টি স্পটের জমে থাকা পানি অপসারণ করা হয়েছে। আওতাধীন ১০টি অঞ্চলের সড়কে উপড়ে পরা বড় ও মাঝারি মিলিয়ে মোট ১০৮টি গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে পুরো কার্যক্রম নগর ভবনের কেন্দ্রীয় মনিটরিং সেন্টার থেকে সার্বক্ষণিক তদারকি করা হয়েছে।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী