মহাখালীতে ট্রেনের কাটা পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জুন ২০২৪, ১৬:০৫আপডেট : ০৫ জুন ২০২৪, ১৬:০৫

রাজধনীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে আব্দুল আলীম (৫৫) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার (৫ জুন) দুপুরে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর এ তথ্য জানান।

সিরাজগঞ্জের উল্লাহপাড়ার নাগরৌহ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আলীম। বর্তমানে মহাখালী এলাকায় থাকতেন। তার পরিবার গ্রামের বাড়িতে থাকে। দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন তিনি।

এসআই বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় মহাখালী ফ্লাইওভারের নিচ দিয়ে রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেন দেখে পাশের লাইনে যান ওই ব্যক্তি। ওই সময় বিপরীত দিক থেকে আশা আরেকটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এ সময় দুদিক থেকে দুটি ট্রেন পাশাপাশি ক্রস করছিল।’

তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

মৃতের ভাই দুলাল হোসেন বলেন, ‘আমরা পুলিশের কাছে খবর পেয়ে হাসপাতালে এসেছি। আমার ভাই নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করতেন।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী